বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

নবাগত ইউএনও’র সাথে কালকিনি প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম / ১০৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ

বিএম আজাহার উদ্দিন, কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ব প্রাচীন কালকিনি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন কালকিনি উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।এসময় কালকিনি প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও উত্তম কুমার দাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নবাগত ইউএনও উত্তম কুমার দাশ বলেন, আপনাদের উপজেলায় আমি নতুন এবং এটাই আমার ইউএনও হিসেবে প্রথম দ্বায়িত্ব। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।আমরা সবাই যদি সুসম্পর্ক বজায় রেখে সকল কাজে একে অপরকে সহযোগিতা করি, তাহলে কালকিনি উপজেলাবাসীর জন্য ভাল কিছু করে যেতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সভাপতি মোঃশহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিম,সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান,দপ্তর সম্পাদক মোঃজাহিদ হোসেন,প্রচার সম্পাদক রমিজ আল মাহমুদ,সমাজ সেবা সম্পাদক তরিকুল ইসলাম,সাবেক সভাপতি আসাদুজ্জামান দুলাল,রফিকুল ইসলাম মিন্টু,মোঃমিজানুর রহমান,কার্যকরী সদস্য রাজীব আহমেদ,সদস্য নিপুল,রোমান হোসেন,আজাহার,চঞ্চল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর