শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

নবাগত ওসি হিসেবে পাইকগাছা থানার দায়িত্ব পেলেন মোঃ রফিকুল ইসলাম

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ২, ২০২৩, ৬:৫৯ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা থানার নবাগত ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অত্র থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। তিনি গত শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ওসি মোঃ জিয়াউর রহমানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। ওসি জিয়াউর রহমান ২০২১ সালের ৬ অক্টোবর থেকে অত্র থানায় কর্মরত ছিলেন। গত ২৯ মার্চ খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম’র স্বাক্ষরিত এক আদেশে ওসি জিয়াউর রহমানকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখায় বদলি করা হয়। উল্লেখ্য, ওসি রফিকুল ইসলাম ২০২২ সালের ১৩ এপ্রিল থেকে অত্র থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। থানা পুলিশের এ কর্মকর্তার জন্মস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে। পিতা মোঃ দেলবর হোসেন, মাতা মোছাঃ হিরা খাতুন। ৬ বোন ও ৪ ভাইয়ের মধ্যে ওসি রফিকুল ইসলাম সপ্তম। তিনি ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে এইচএসসি এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। এরপর তিনি ২০১০ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৯ সালে পরিদর্শক হিসেবে তিনি পদোন্নতি পান। ইতোপূর্বে তিনি ঝিনাইদহ এর কালিগঞ্জ থানায়, ঝিনাইদহ ডিবি পুলিশে, সাতক্ষীরার কলারোয়া থানা, তালা থানা এবং খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা থানায় কর্মরত ছিলেন। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে এলাকাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন পাইকগাছা থানা নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম। তিনি এলাকার সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনার পাশাপাশি থানাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে গত শনিবার সকালে নবাগত ওসি রফিকুল ইসলাম ও বিদায়ী ওসি জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানান উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর