শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

নবাবগঞ্জে হেলাল হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ১২, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ

মোঃ জহিরুল ইসলাম জহির
নবাবগঞ্জ থানার মামলা নং ০৯, তারিখ: ০৯.০৪.২০২৩ ইং ধারা ৩০২/৩৪ এর ঘটনাস্থল (ছোট রাজপাড়া) পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম। এসময় তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি মামলার বাদী ও তার পরিবারসহ এলাকাবাসীর সাথে মামলা সংক্রান্তে মত বিনিময় করেন। এসময় তিনি মামলার বিভিন্ন গৃহীত কার্যক্রম তুলে ধরে মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে সকলের সহযোগিতা আহবান করেন।
প্রাথমিকভাবে জানা যায়, ছোট রাজপাড়া নিবাসী নিহত ভিকটিম হেলাল মিয়াকে (৫৫) গত ০৯.০৪.২৩ ইং তারিখ ভোররাত আনুমানিক ৩.০০ ঘটিকার দিকে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে পিটিয়ে মারা হয়। পরবর্তীতে নিহত ভিকটিমের ছেলে আসিফ মিয়া (২০) নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ সাথে সাথে ১ নং আসামি লাল মিয়াসহ (৫০) ঘটনার সাথে জড়িত আরও দুই আসামি শ্যামল রাজবংশী (৪০) ও পলাশ রাজবংশীকে (৩৮) গ্রেফতার করে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে ধৃত দুই আসামি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর ফলে ২৪ ঘন্টার তো মধ্যে পুলিশ মামলার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর