শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে রেখা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

 

 

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাঁটুভাঙ্গা ও খানাবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রেখা বেগম উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় ৫০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যতদূর জানতে পেরেছি, ওই বৃদ্ধার বিয়ে হয়নি। ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন।

 

সকালে এগারোসিন্দুর ট্রেনে কাটা পড়ে তার মাথা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ঘটনাস্থলে এসে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারকে দিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর