বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২০, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়

রবিবার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নুর উদ্দিন আহমদ বিগত টানা দুইবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫-আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।

এ মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক জেল হাজতে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর