মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

নসকস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা 

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)থেকে:

 

আজ নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৯০ সালের ৫ জুলাই অরাজনৈতিক ও সমাজসেবামূলক এ সংস্থা আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে সবাইকে সালাম ও পুষ্পিত শুভেচ্ছা জানিয়ে নসকস’র সভাপতি শফিকুল ইসলাম ও সেক্রেটারি তোফাজ্জল হোসাইন বলেন,

নসকস প্রতিষ্ঠাকালীন ১৮ সদস্যের উপদেষ্টা পরিষদের ১৬ জন উপদেষ্টা ইতোমধ্যে মৃত্যুবরণ করছেন এবং দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আমাদের ৭ জন সহযোদ্ধাকে হারিয়েছি; আজকের এই মাহেন্দ্রক্ষণে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি।

 

সর্বসাধারণের অকুন্ঠ সমর্থন ও ভালবাসা, দেশী-প্রবাসী শুভাকাংখীদের উদার হস্তে সহযোগিতা, উপদেষ্টামন্ডলীর অভিভাবকসুলভ সার্বিক দিক নির্দেশনা এবং প্রিয় সদস্যদের ত্যাগ ও নিরলস প্রচেষ্টায় নসকস এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। নসকস এর অগ্রযাত্রায় যাবতীয় অবদানের জন্য তাদের সকলের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

 

বাংলাদেশের এক প্রান্তিক জনপদ দোয়ারাবাজার উপজেলাধীন ও উত্তর ছাতকের বিস্তৃর্ণ এ অঞ্চল অবহেলা ও বঞ্চনার শিকার। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের আলো থেকে আমরা বঞ্চিত। এ প্রেক্ষাপটে ‘অত্র এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন’ – এ অনুভব থেকেই কয়েকজন সময়ের সাহসী সন্তানের নেতৃত্বে নসকস দৃঢ় পদক্ষেপে সংগ্রামমুখর যাত্রা শুরু করে।

 

নসকস এতদঞ্চলের গণমানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্নার দীর্ঘদিনের পরীক্ষিত সাথী। পারস্পরিক ও সামাজিক ঐক্য, সম্প্রীতি, সহমর্মিতা ও সহযোগিতায় নসকস এক উজ্জ্বল আলোকবর্তিকা। সকলের সাহায্য ও সহযোগিতায় কর্মএলাকার শিক্ষা উন্নয়ন, সমাজসেবা, আর্তমানবতার সাহায্য, সুস্থ সংস্কৃতির বিকাশ সহ ক্রীড়া, সাহিত্য, স্বাস্থ্যসেবা, বনায়ন, নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা, শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবৃত্তি, আর্থিক সহায়তা, দারিদ্র্য বিমোচন, পূনর্বাসন, খাদ্য, বস্ত্র ও বাসস্থান সহযোগিতা, রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, কৃষি উন্নয়ন, পল্লী উন্নয়ন, যুব প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, মা-শিশু কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, জাতীয় ও ধর্মীয় দিবস পালন, পাঠাগার প্রতিষ্ঠা, ম্যাগাজিন প্রকাশ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জনসচেতনতামূলক কার্যক্রমসহ যাবতীয় ক্ষেত্রে নসকস অনন্য ও মননশীল ভূমিকা রেখে আসছে, যা সর্বমহলে অযুত প্রশংসা কুড়িয়েছে।

 

অতীতের দিকে তাকালে মনে হয় আমরা অনেক করেছি, কিন্তু সামনের দিকে তাকালে মনে হয় অনেক কিছু এখনো করা হয়নি, গন্তব্য এখনো অনেক অনেক দূরে, বহুদূর। নসকস যতটুকু করতে পেরেছে তার জন্য মহান আল্লাহর শুকরিয়া, আর যা করতে পারেনি তার জন্য আমাদের সীমাবদ্ধতা ও ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। তথাপি সামাজিক দায়বদ্ধতায় আমরা আবদ্ধ রইলাম।

 

নসকস সকলের ভালবাসা ও আশা আকাংখার প্রতীক, স্বপ্নের বাতিঘর, মনের মনিকোঠায় স্থান করে নেয়া অকৃত্রিম বন্ধু । প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখাতে চাই – একটি সুখী সমৃদ্ধশালী সমাজের। লাঞ্চিত, বঞ্চিত ও শোষিত মানবতা খুঁজে পাক শান্তি, স্বস্তি ও মুক্তির ঠিকানা। সে মুক্তির ঠিকানার সন্ধানে নসকস নিরন্তর ও অবিরত কাজ করে যাবে অভিযাত্রী হয়ে- ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর