বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

নাচোলে ৪মাস ১২দিনেও স্কুল ছাত্র ইসমাইল হত্যার মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুল ছাত্র ইসমাইল হত্যার প্রধান আসামীকে ৪ মাস ১২দিনেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী ইসমাইলের পিতা তার ছেলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার এজাহার ও মৃত ইসমাইলের পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার ৫/৬মাস পূর্বে পীরপুর সাহানাপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে আনসারুলের সাথে চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে ইসমাইলের সাথে মারামারি ঘটনা ঘটে ও জীবন নাশের হুমকি প্রদান করে। গত ০৭/০৮/২৪ ইং তারিখ রাত আনুমানিক ইসমাইল তার মাকে বলে পীরপুর বাজারে যায়। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় ওই দিন রাত ১১টার দিকে ইসমাইলের মা তার স্বামীকে সন্তানের খোঁজ নিতে বলে। তখন থেকে তার পরিবারের লোকজন ইসমাইলে খোঁজখবর নিতে শুরু করে। ইসমাইলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। গত ০৮/০৮/২৪ ইং তারিখ স্থানীয় লোকজনের মাধ্যমে ভোর ৫টার দিকে যে পীরপুর সাহানাপাড়া মোড়ের বাজারে জনৈক রয়েলের মুদির দোকানের সামানে রক্তাক্ত মৃত অবস্থায় ইসমাইলের লাশ পরে থাকার খবর পায়। ঘটনা স্থালে উপস্থিত হয়ে রক্তাক্ত ও ডান চোখ উপরে ফেলা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এঘটনায় ইসমাইলের পিতা মজিদুল হক বাদী হয়ে আনসারুলকে প্রধান আসামী করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞাতনামা ২আসামীকে গ্রেফতার করলে প্রধান আসামী অজ্ঞাত কারনে পুলিশ গ্রেফতার করছেনা। ইসমাইলের পিতার অভিযোগ দীর্ঘ ৪মাস অতিবাহিত হওয়ার পরও নাচোল থানা পুলিশ অদৃশ্য কারনে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করছেনা। এতে করে তার পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। ওই মামলার আইও এসআই মুকুল চন্দ্র বর্মন জানান মামলা এখন তদন্তাধীন রয়েছেন। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান পুলিশ আসামী গ্রেফতারের প্রচেষ্ঠায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর