স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মাসুদুর রহমান দুলু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তালতলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত মাসুদুর রহমান দুলু ওই এলাকার ইসহাক আলীর বড় ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।দুর্ঘটনায় আহত আরও দুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।