স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাট উপজেলায়, নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ২০২৬ ইং তারিখ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়।
বই বিতরণকালে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের প্রতি আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থীই জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারবে।
অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।