বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৩, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি্

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে (৩ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর চালান ও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।শ্রমিকদের দাবি, গতকাল (২ মার্চ) একজন নারী শ্রমিক কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়লে, তিনি ছুটি চান। কিন্তু কর্তৃপক্ষ প্রথমে ছুটি না দিলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি, ওই নারী শ্রমিক কারখানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাদের কাছে এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।
মারা যাওয়া শ্রমিকের নাম, আফছানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাররুখী এলাকার মো: আফসার আলীর মেয়ে। তিনি তার স্বামী হৃদয়ের সঙ্গে মহানগরীর সদর মেট্রো থানাধীন হাড়িনাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এদিকে পুলিশ ও মালিক সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় গতকাল একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেটি জানাজানি হলে আজ (সোমবার) সকাল ৮টার পরে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা মহাসড়কে টায়ার ও কারখানার সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন ও কারখানায় ভাঙচুর চালান। বেলা সাড়ে ১১টায় পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানায় পুলিশ।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “গতকাল তাদের এক নারী শ্রমিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সে ঘটনার, আমাদেরকেও দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।”
“কিন্তু ওই ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন, কারখানার সামনে থাকা কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”
তিনি আরও জানান, “এ ঘটনার পর মহানগরীর ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিভিন্ন কারখানার গেটে গিয়ে শ্রমিকরা ধাক্কাধাক্কি করেন, শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। পরে ১২টি কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।”

 

এ বিষয়ে মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানান, “একজন নারী পোশাক শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারী শ্রমিকের স্বামী হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর