মোঃ সজিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সহধর্মিণী অধ্যাপিকা শারমিন আক্তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বুধবার (তারিখ উল্লেখযোগ্য) শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নালিয়াটেকী গ্রামে তিনি নারী ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি নারী সমাজের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, সদস্য সচিব রকিবুল হাসান মোড়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, আহ্বায়ক সদস্য ডা. মোঃ হারিস সরদার, প্রবীণ বিএনপি নেতা বিল্লাল মোড়ল ও মোহাম্মদ আলী মোড়ল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শামীম হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিসুর রহমান সবুজ, উপজেলা জিয়ামঞ্চের সভাপতি অজিত দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।