রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

নিজ শহরে,নিরাপদ খাদ্যের অঙ্গীকার নিয়ে প্রযত্ন-এর শুভ উদ্বোধন 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৬০ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ৩, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

” কৃষির সাথে কৃষকের সাথে ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি নিরাপদ খাদ্য বিপননে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নওয়াব বাড়ী দীঘির উওর পাশে ২ আগষ্ট শনিবার সকাল ১১ টায় প্রযত্নের বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং গোপালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন,আক্কাস বয়াতি, ইরফান বয়াতি, কুমারগাতি থেকে আগত ওয়াসিম বয়াতি, পাতলাচড়া থেকে আগত আজিজুল বয়াতি, যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সফিউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি এস.এম শহীদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান, গণমাধ্যম কর্মী রাকিব হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের সহযোগিতা করেন শৈরী আহমেদ, দূর্জয় চন্দ্র ঘোষ, সুখন মশিউর, আশিক লোমান, রাতুল মুন্সী প্রমুখ । প্রযত্ন-এর উদ্বোধন অনুষ্ঠানে লাঠি খেলা পরিবেশন করেন জমাদার কুরবান আলী- কালাম এর দল। প্রযত্ন-এর সত্ত্বাধিকারী ইকবাল হোসেন জুপিটার বলেন, ” বর্তমানে আমরা সবাই বিষযুক্ত খাবার গ্রহণ করে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা চেষ্টা করছি মানুষকে বিষমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে রোগ বালাই এবং অকাল মৃত্যু থেকে মুক্ত রাখতে। আমরা কিছু কিছু পণ্য নিজেরাই উৎপাদন করি এবং কিছু কিছু পণ্য নিজেদের কঠোর নজরদারিতে চাষীদের মাধ্যমে উৎপাদন করি । আমাদের এখানে খাঁটি মধু, ঘি,রোদে চড়ানো গাভীর দুধ, ঘানি ভাঙ্গা সরিষার তেল, দেশী গমের লাল আটা, লাল বিরই চাউল,কার্তিক শাইল ধানের মুড়ি,যবের ছাতু,ঘানি ভাঙা মাসের ডাউল,বিভিন্ন দেশী মসলা,দেশি কলা, আম, মেডিসিন মুক্ত আনারস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাওয়া যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর