শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

নিবন্ধন পেল ‘বাংলা এফএম’

নিজস্ব প্রতিবেদক গাজীপুর / ৭৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

 

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন পেল ‘বাংলা এফএম’‘বাংলা এফএম’—বাংলার কণ্ঠস্বর এই শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে কাজ করে আসা বাংলা এফএম জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন লাভ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে বাংলা এফএম-কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।

 

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে বলা হয়, সরকার নির্ধারিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের ওপর।

দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে আসছে বাংলা এফএম-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন কয়েক লাখ পাঠক ও দর্শক বাংলা এফএম-এর সংবাদ পড়ছেন ও দেখছেন, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, “এই সরকারি অনুমোদন আমাদের কাজের ক্ষেত্রকে যেমন আরও বিস্তৃত করেছে, তেমনি দেশ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতাও বহুগুণে বাড়িয়েছে। আগামী দিনে সংবাদ প্রকাশে আমরা আরও দায়িত্বশীল, সৃজনশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ বলেন, “বাংলা এফএম-এর এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও কাজের স্বীকৃতি। এই অনুমোদন প্রাপ্তিতে বাংলা এফএম-এর প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর