রাকিব হাসান বিশেষ প্রতিনিধি :
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকে জমিরানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিামানা করা হয়।
জানা যায়, উপজেলার কোদালপুর ইউনিয়নের মোড়ের বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল বহরে প্রচারণা কার্যক্রম করছিল মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চৌধুরী রহিমা খাতুন পারুলের সমর্থকরা।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ শুক্রবার বিকেলে ৪ টার দিকে অভিযান শুরু করেন।
এসময় মোড়ের বাজার এলাকা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থক চৌধুরী গোলাম রাব্বানী শাকিল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মামুন চাধুরীকে আটক করা হয়। পরে নির্বচানী আচরণবিধি – ২০১৬ (১৩) ধারা লঙ্ঘনের দায়ে শাকিল চৌধুরীকে ৫ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন -২০১৮ (৪) ধারায় মামুন চৌধুরীকে ২ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন ম্যাজিষ্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, নির্বচানী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যহত থাকবে।