গাজীপুর প্রতিনিধি
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু তৃনমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদুল আজহা বা কুরবানির দিন সন্ধায় গাজীপুর ৩ আসনের শ্রীপুর পৌরসভা সদরে অবস্থিত নবারুণ ক্লাবে আকস্মিক আগমন করেন। এসময় তার আগমনের সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তেই নেতাকর্মী ও সাধারণ মানুষে উপস্থিতিতে মিলন মেলা পরিনত হয় সমগ্র এলাকা।
শনিবার ৭ জুন সন্ধায় ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর অনির্ধারিত প্রোগ্রামে অংশগ্রহন করেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল উদ্দিন কাইয়্যা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বেপারী ও নবারুণ ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর সেলিম মোল্লা।
পবিত্র ঈদের দিন প্রিয় নেতাকে কাছে পেয়ে আপ্লূত নেতাকর্মীদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফ মোহাম্মদ সিদ্দিকী, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান ও লেয়াকত আলী, রাজিবুল আলম বেপারিসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
ঈদ আড্ডায় বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন গণমানুষে নেতা ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তিনি সকল নেতাকর্মীদের দলীয় দিক নির্দেশনা মেনে ও সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করার গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।