সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নেত্রকোনায় দিনব্যাপী চিরায়ত বাংলার পিঠা উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২২, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

 মোঃ নাজমুল হাসান নাজির :

নে‌‌ত্রকোনায় আবহমান গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে কুরপাড়স্থ সংসদ কার্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবে ১৭টি বিভিন্ন ধরনের বাহারি পিঠার স্টল বসে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আহব্বায়ক আবু আককাস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ পায়রা উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন।কবি সাইফুন্নাহার ও কবি সুমিত্র সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রওশনা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও শিরিন আক্তার চৌধুরী।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ননী গোপাল সরকার। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ, উৎসবে আগত দর্শনার্থীরা মেলার স্টল পরিদর্শন করেন ও মুখরোচক বিভিন্ন পিঠার স্বাদ উপভোগ করেন।দিনব্যাপী উৎসবে গল্প, কবিতা ও গান পরিবেশন করা হয়। পরে তিন সদস্যের বিচারক প্যানেল উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করে বিজয়ী স্টল মালিকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।মেলায় আগত দর্শনার্থীরা প্রতি বছর এই উৎসব আয়োজনের আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর