শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

নৈতিকতায় বলীয়ান এর জন্যই ছাত্রদের এ বিজয় ময়মনসিংহে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

হাজ্বীঃ আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

ছাত্ররা একটা সাধারণ আন্দোলনকে গণ-আন্দোলনে রূপ দিতে পেরেছে নৈতিকতার জন্য। ততদিন তোমরা তোমাদের অবস্থান ধরে রাখতে পারবে যতদিন তোমাদের মধ্যে নৈতিকতা থাকবে। এখনো তোমাদের দায়িত্ব শেষ হয় নি, বহুদূর যেতে হবে।

আজ ময়মনসিংহ সার্কিট হাউজে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা বলেন, ছাত্রদের দায়িত্ব হচ্ছে ‘ওয়াচ ডগ’ (সতর্কতার সহিত পর্যবেক্ষণ করা), মব জাস্টিস (বিচার বহির্ভূত হত্যা) করা নয়। প্রধান উপদেষ্টা সবসময় বলেন আমাদের নিয়োগদাতা ছাত্ররা। ছাত্রদের যৌক্তিক দাবির সাথে সরকার একাত্মতা পোষণ করে।

 

এ সময় ছাত্ররা জানায়, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাদের জীবনের একটা ঝুঁকি থেকেই যায়, এ ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষাক্রম, শিশুদের বেসিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি দাওয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এসব বিষয়ে তাদের চাওয়া ব্যক্ত করেন ছাত্ররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর