সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিদস্যু আনোয়ারের বিরুদ্ধে ১৭ বছর ধরে জমি দখল ও হয়রানির অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন

শরীফ কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি / ৪৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

শরীফ কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি

পটুয়াখালির কলাপাড়ায় দীর্ঘ ১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারন মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ভূমিদস্যু আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(২১ অক্টোবর) সকাল ১১ টায় ধুলাস্বার ইউনিয়নের ভুক্তভোগী ও নিরীহ সাধারন মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত আনোয়ার উপজেলার ধুলাস্বার ইউনিয়নের নওয়াব আলি মেম্বারের ছেলে।তিনি পেশায় একজন আইনজীবী।অভিযোগ রয়েছে, ভুমিদস্যু আনোয়ার আওয়ামীলিগ নেতাদের ছত্রছায়ায় থেকে অবৈধভাবে জমি দখল, ভয়ভীতি দেখানো ও ভুয়া দলিল তৈরি করে বহু মানুষের বাসস্থান ও কৃষিজমি থেকে উচ্ছেদ করছেন। তার ভুয়া মামলা থেকে রেহাই পাননি তার আপন চাচাও।

অভিযুক্ত আনোয়ারের আপন বড় চাচা ইব্রাহীম(৭১) বলেন,আনোয়ার একটা মামলা বাজ। রেকর্ডি সম্পত্তি বিক্রি করেও সেই জমি মালিকদের খাইতে দেয় না।কোনা সালিশ ব্যবস্থা মানতাছেনা। বারবার মামলা দিয়ে হয়রানি থেকে আমরা বাচতে চাই,এবং সুষ্ঠ ফয়সালা চাই আমরা।

ভূমিদস্যু আনোয়ারের হাত থেকে রেহাই পাননি ৫২ বছরের হাসিনাও। জানতে চাইলে তিনি বলেন,আনোয়ার নামের ওই ব্যক্তি দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের জমি দখল করে আসছে।জমির কাছে গেলে আমাকে পানিতে চুবিয়েছে। থানায় গেছি তাহারা বলছে আমরা পারিনা। আল্লাহরকাছে বলেন। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে।আমরা চাই সুষ্ঠ ফয়সালা।

ভূমিদস্যু আনোয়ারের মামলায় নিঃস্ব হওয়ার পথে কুয়াকাটা সৈকতের ডাব ব্যবসায়ি হারুন। জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে বলেন, এখানে প্রশাসনও তার পক্ষ নেয়। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। আমরা এখন আমাদের নিজেদের বাড়িতেই নিরাপদ না। এ ভূমিদস্যু প্রভাবশালী রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। তার বিরুদ্ধে কথা বললেই হয়রানি, মামলা, এমনকি হামলার শিকার হতে হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার হাওলাদার কে ফোন দিলে তিনি কোর্টে ব্যস্ত আছেন বলে সংযোগটি কেটে দেন।
মানববন্ধনে ভুক্তভোগী , শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর