পটুয়াখালী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী জেলাবাসীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।
পটুয়াখালী জেলার ৯টি উপজেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।” তিনি আশা প্রকাশ করেন, ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাগে ভাগাভাগি করে নিতে পারে।
সাংবাদিক পরিবারের পক্ষ থেকে বার্তা:
পটুয়াখালী জেলা সাংবাদিক পরিবারের পক্ষ থেকে দেওয়া এই শুভেচ্ছা বাণীতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস—সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ-শোক, জরা, ব্যাধি, মহামারী দূর হয়ে জগৎ সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে এবং পৃথিবী দুর্গতিমুক্ত হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। “ধর্ম যার যার উৎসব তার তার”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পত্রিকা সম্পাদকের পক্ষ থেকে শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া বলেন, তিনি সবসময় পটুয়াখালী জেলাবাসীর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।