বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

পটুয়াখালী থেকে ইমাম হাসান নামে ভুয়া ডিজিএফআই সদস্য র‍্যাব-৮ কর্তৃক গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৬, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

পটুয়াখালী জেলা থেকে ইমাম হাসান নামে ভুয়া ডিজি এফআই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিতো লাখ টাকা গ্রেফতারকৃত ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য। ইতিপূর্বে গ্রেফতারকৃত ইমাম হাসান ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জন যুবককে আটকে রাখা এবং টাকা দাবির সাথে সরাসরি জড়িত থাকায় পল্লবী থানা, ডিএমপি কর্তৃক গ্রেপ্তার হয়, যা সংবাদমাধ্যমে প্রচার হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় গ্রেফতারকৃত ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাসের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন। ভিডিও চিত্রটি র‍্যাব-৮ এর নজরে আসলে র‍্যাব ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালায়। এ সময় তার সম্পর্কে ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ডের সত্যতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব ৮, সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্পের অভিযানে আজ ০৫ মার্চ ২০২৪ অভিযুক্ত ইমাম হাসানকে তার পটুয়াখালীর বাসভবন হতে আটক করা হয়। আটককৃত ইমাম হাসানকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার নিকট থেকে ডিজিএফআই এর একটি ভুয়া আইডি কার্ডসহ লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন এবং নগদ ৭১৮০ (সাত হাজার একশত আশি) টাকা পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর