অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন ০৪ নং সদর ইউপির মধ্যনগর টু ধর্মপাশা গামী পাকা রাস্তার আনুমানিক ৫০০ গজ পশ্চিমে গলইখালী গ্রামের নিকটবর্তী সালদিঘা হাওরে ০৫.৩০ ঘটিকায় স্থানীয় সাংবাদিক আতিক ফারুকির সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির ( ৬৫) মৃত দেহ উদ্ধার করে।
মৃতার পরনে ও হালকা সবুজ রংয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি রয়েছে। সাথে কালো রংয়ের একটি ব্যাগে কিছু জামা কাপড় আছে।
উক্ত ব্যাক্তির পরিচয় সনাক্ত হলে মধ্যনগর থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো। ০১৩২০১২১০৫০