সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

পরিবেশক এর সঙ্গে সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

সৌরভ খান / ৩২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ

সৌরভ খান 

 

সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে । উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন।

 

২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।

 

এই সালিশি বিবিধ মামলা দায়েরের পূর্বে পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুইটি ঘোষণামূলক মামলা (Declaration Suit) ও দুইটি অর্থ মামলা (Money Suit) দায়ের করেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবে (Maintainability) আদালত উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দেন। প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যিত হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

 

২৮.০১.২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে ও পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯.০১.২০২৬ তারিখে আদেশ প্রদানের দিন ধার্য করেন। আজ আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন।

 

এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

 

ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর