সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

পর্যটন সেবা মান এবং নিরাপত্তা উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা 

রিপোর্টারের নাম / ১১৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৩, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি:

 

পর্যটন সেবার মান উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বোধবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার পুস্পদাম রিসোর্টে ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।

 

পর্যটন সেবার মান উন্নয়ন এবং নিরাপত্তা উন্নয়নে গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চেয়ারম্যন জাহাঙ্গীর আলম খোকনকে সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

ট্যুরিস্ট পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া নাজরিন শিখা, ইন্দ্রবপুর চানবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী মাসুমা সুলতানা সাথী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ

 

সভার বক্তারা তাদের বক্তব্যে পর্যটন ও রিসোর্ট এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর