সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: উত্তেজিত জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ১৫২ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া 

‎গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি নারী ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) সকালে।

‎পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পারুল বেগমকে সিজারিয়ান অপারেশনের জন্য মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অস্ত্রোপচার শুরু হয় এবং ভোররাত ৪টার দিকে পারুলের মৃত্যু হয়। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ মৃতদেহ রংপুরে রেফার করার চেষ্টা করলে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত হয়ে ওঠে এবং ক্লিনিকে হামলা চালায়।

‎নিহত পারুল বেগম পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। দুই সন্তানের জননী পারুল তৃতীয়বারের মতো সিজার করাতে গিয়ে প্রাণ হারান বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

‎স্বজনরা জানান, আগের দুই সন্তানও সিজারের মাধ্যমে জন্ম নেয়। তৃতীয়বারের সিজারে ‘চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায়’ পারুলের মৃত্যু হয়। তারা ক্লিনিকের মালিক ও দায়িত্বপ্রাপ্ত নার্স ফাতেমা বেগমসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

‎উল্লেখ্য, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় সরকারি কবরস্থানের সামনে অবস্থিত মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিক ফাতেমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ওই ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর একাধিক ঘটনা ঘটলেও বেশিরভাগ সময় সেগুলো ধামাচাপা দেওয়া হয়। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর