বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

“পল্টন ট্র‍্যাজেডি দিবস-০৬” উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৪৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি বৈঠার তান্ডবের মাধ্যমে হত্যা ও হত্যার পরে লাশের উপর নৃত্যকারী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার থানা চত্তরে উপজেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন টাংগাইল-২ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবীর। এসময় উপজেলার ইউনিয়ন ও পৌরশহরের জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য পেশ করেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী শান্তিপূর্নভাবে সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ দলের প্রধান সৈরাচার শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সমাবেশে আগত জনতার উপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে সারা দেশে মানুষ হত্যার তান্ডব চালায়। হামলা চালিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ভাইকে পিটিয়ে মেরে ফেলে। শুধু মেরেই ক্ষান্ত হয়নি তারা লাশের উপরে উঠে নৃত্য করে। এই সন্ত্রাসী হামলায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার আজও বিচার পায়নি। এই হত্যাকান্ডের হুকুমদাতা শেখ হাসিনাসহ খুনীদের কঠোর বিচারের দাবি করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর