বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

পাইকগাছায় অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

রিপোর্টারের নাম / ৯৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে ও মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচারণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কপিলমুনির জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নারী ও পুরুষ শিক্ষকরা স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য ও বিভিন্ন শ্লোগান দিয়ে অপসারণের এক দফা এক দাবি ঘোষণা করেন। মানববন্ধনে মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম, আলী হুসাইন, হোসনে আরা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী, সুরাইয়া খাতুন প্রমুখ।

গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনে অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করার পরও অধ্যক্ষের গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে সশরীরে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোপূর্বে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ। লিখিত অভিযোগ পত্রে তারা উল্লেখ করেন, অধ্যক্ষ আব্দুস সাত্তার আপাদমস্তক দুর্নীতিপরায় ও চরিত্রহীন ব্যক্তি। অভিযোগ পত্রে মাদ্রাসায় কর্মরত অফিস সহায়ক আয়ার সাথেও অধ্যক্ষের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। সহকারী শিক্ষক কাকুলি টিকাদার অফিস কক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে অধ্যক্ষ ও আয়ার আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকে তাকেসহ মাদ্রাসার অন্যান্য মহিলার শিক্ষকদের সাথে নানাভাবে অসদাচরণ ও মানসিক নির্যাতন করতে থাকে। তারই ধারাবাহিকতায় ২৩/ ৪ /২০২৫ তারিখ সকাল বেলা দাখিল পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন না করায় হোসনেয়ারা খাতুনকে অফিস কক্ষে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের সামনে লাঞ্ছিত হওয়ার পর শিক্ষক হোসনেয়ারা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য এর আগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি ও মাদ্রাসার জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছেন জমি দাতা শিক্ষকসহ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর