বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

পাইকগাছায় অনির্বাণ লাইব্রেরীতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি:

 

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামে অনির্বাণ লাইব্রেরীর ছাত্র সংসদের আয়োজনে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল পাঁচ টায় লাইব্রেরীর কালিদাস চন্দ্র মিলনায়তনে প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সমিরন দে, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, প্রভাষক পলাশ দাশ, সহ-সাধারণ সম্পাদক বাসুদেব রায়, সহ-সভাপতি অজয় সাধু, কার্যকরী সদস্য গোবিন্দ বসু, মানিক ভদ্র, দৈনিক পূর্বাঞ্চলের কপিলমুনি সংবাদদাতা পলাশ কর্মকার, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক কোষাধাক্ষ মিলন দাশ প্রমূখ।

 

উল্লেখ্য: অনুষ্ঠানে কুইজ বিজয়ী ১৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে বই ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিত্র মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর