রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

পাইকগাছায় অমর একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ালটন পন্য প্রদর্শন ও শিশু- কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১:৫৫ পূর্বাহ্ণ

মানছুর রহমান (জাহিদ), খুলনা প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছায় অমর একুশ উপলক্ষে ওয়ালটন পন্য প্রদর্শন ও শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (বুধবার) ওয়ালটন প্লাজা পাইকগাছা শাখার উদ্যোগে উপজেলার মঠবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী পন্য বিক্রয় মেলা অনুষ্ঠানে উক্ত পন্য প্রদর্শন ও শিশু- কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুষমা রানী মন্ডলের সভাপতিত্বে ওয়ালটন পন্য প্রদর্শন ও শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি পার্থ প্রতিম সরকার। ওয়ালটন প্লাজা পাইকগাছা শাখার ম্যানেজার মোঃ জাবের হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওয়ালটন পন্য প্রদর্শন ও শিশু-কিশোর প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকার ঢালী।
এ সময় রচনা প্রতিযোগিতায় ৩জন, চিত্রাঙ্গনে শহীদ মিনার অংকনে ৩জন, কুইজ প্রতিযোগিতায় ৩জন ও কবিতা আবৃত্তিতে ৩জন মোট ১২জন শিশু- কিশোরকে পুরস্কার বিতরণ করা হয়। এসয় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার অন্যান্য কর্মকর্তা কর্মচারী, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক – শিক্ষিকাসহ শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য: এছাড়াও উক্ত প্লাজার উদ্যোগে উপজেলার মৌখালীতেও অমর একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওয়ালটন পন্য প্রদর্শন ও শিশু- কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর