বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি

পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা প্রতিনিধি :

 

বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নি সন্ত্রাস, অপ-প্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল।

 

এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের পরিচালায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক মশিউর রহমান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, দীপংকর মন্ডল, আসিফ ইকবাল রনি, মিজানুর রহমান, এড, শিবু প্রসাদ সরকার, মাহাফুজুল হক কিনু, সুজন রায়, সাংবাদিক বি সরকার, তাঁতীলীগের উপজেলা সভাপতি দেবব্রত রায় দেবু, বিশ্বজিৎ মন্ডল, মহিলা আ’লীগের নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, শেখ রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়।

 

 

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর