শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

পাইকগাছায় আদালত জমি রেজিষ্ট্রেশন করে দিলেও  দখল দিচ্ছেনা প্রতিপক্ষ 

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় আদালত জমি রেজিষ্ট্রেশন করে দিলেও প্রতিপক্ষরা দখল ছাড়ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

আদালতের রায় ডিগ্রী ও অভিযোগে দেখা যায়, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত গত ২৫ আগষ্ট ২০২৪ তারিখে উপজেলার রাড়ুলী মৌজার ৬৪ শতক জমি স্বপন কুমার দাসের নামে জমি রেজিষ্ট্রেশন করে দেন। স্বপন কুমার দাসের আপন ভাই জগন্নাথ দাসের অংশের জমি এলাকার আমির হোসেন মোড়ল ও তার মেয়ে সাবিনা আক্তারের কাছে কোবলা দলিল করে দেন। যার ২৩৩৭ দলিল নং ২৩৩৭ তারিখ ১৯ মে ২০০৫ ইং। এর বিরুদ্ধে ভাই স্বপন কুমার দাস পাইকগাছা সহকারী জজ আদালতে প্রিঃমিস ৫৮/২০০৫ মকদ্দমা করেন এবং ২৪ আগষ্ট ২০১৭ রায় প্রাপ্ত হন। রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ আদালতে আমির আলী মিস আপিল ৪৯/১৭ মামলা করলে ১৭ নভেম্বর তা নামঞ্জুর হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন ৬৫৪/২০২২ মকদ্দমা হলে ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ স্বপন দাশের পক্ষে রায় ও ডিগ্রী হয়। একই সাথে  রায় ডিগ্রী  প্রাপ্তদের অনুকুলে দলিল সম্পাদন করে দিতে প্রতিপক্ষদের আদেশ দেন। তা না দেয়ায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ দাতা হয়ে জমি কোবলা করে দেন।

এ ব্যাপারে প্রতিপক্ষ আমির আলী মোড়ল বলেন, আমি ১৯ বছর ধরে জমি ভোগ দখল করছি।আমাদের কাগজ পত্র আছে। পারলে আদালত থেকে উচ্ছেদ মামলা করে আমাদের উচ্ছেদ করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর