সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৩, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির ইলিয়াস শাহ, সিপিপি পৌর টিম লিডার কবির উদ্দিন সরদার। আয়োজিত আলোচনা সভায় উপজেলা টিম লিডার মোঃ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা টিম লিডার, এস আই টুটুল, ডেপুটি পৌরসভা টিম লিডার, পৌরসভা ইউনিট টিম লিডার দীপঙ্কর, রথীন, মোঃ ইব্রাহিম, মোঃ রাসেল, মোঃ ওবায়দুল্লাহ, ডেপুটি ইউনিট টিম লিডার সৌরভ, সুমাইয়া সহ সিপিপি পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দ, গণমাধ্যমকর্মী,

রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সিপিপির টিম লিডার এবং সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর