সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ।।

 

“আহলান সাহলান মাহে রমজান “খুলনার পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পথচারীদের মাঝে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২রা এপ্রিল মঙ্গলবার ২২ রমজান পথচারীদের মাঝে ইফতার তুলে দেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপির ছোট ভাই সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ অহিদুজ্জামান মোড়ল।

উপজেলার আগড়ঘাটা বাজারে সামাজিক এ সংগঠনের উদ্যোগে (২২ রমজান) পাইকগাছা- খুলনার মেইন রোডের পথচারী রোজাদারদের মাঝে ইফতার তুলে দেয়া হয়। 

পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা বায়েজিদ গাজী, সাধারণ সম্পাদক আজিজুল গাজী, মোঃ রুহুল আমিন, যুবলীগ কর্মী আমানউল্লাহ আমান, আসাদুল্লাহ মোড়ল, রহমত মোড়ল, রেজাউল ইসলাম, জামাল মোড়ল, সিরাজুল ইসলাম, আল – আমিন বিশ্বাস, রবিউল ইসলাম, রনি সরদার , মমিন ফকির, রাসেল সহ আরো অনেকে।

 

এ সময় পথচারীরা সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য মহান আল্লাহ্ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।

 

জানা গেছে, সিয়াম সাধনার মাহে রমজানে ১মাস ব্যাপী ইফতার বিতরণ অব্যাহত রাখবে আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর