শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার আগড়ঘাটা বাজার ভেদামারি নামক স্থানে ৬ষ্ঠ তম বাৎসরিক এ দোয়া মাহফিলে মাওঃ আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম মোড়ল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আঃ মজিদ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওয়েজকুরুনী মজলিস, ছুরমান গাজী, মোঃ শাহীনুর রহমান শাহিন, রিপনুজ্জামান রিপন, মোমিন গাজী। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, লস্কর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও: আব্দুর রহমান হেলালী। বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাও: মুফতি আব্দুল জব্বার ফারুকী, কারী মোঃ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোঃ বায়েজিদ গাজী, সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, সহ-সভাপতি খায়রুল গাজী, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল মোড়লসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। এছাড়াও দোয়া মাহফিলে আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে এলাকার বৃদ্ধ বয়সী লোকদের হাতে লাঠি, তসবিহ, টুপি এবং মসজিদের মুয়াজ্জিনদের হাতে জায়নামাজ, তসবিহ ও টুপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর