শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, জেলা পূজা পরিষদ নেতা মৃত্যুঞ্জয় সরদার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, মুরারী মোহন সরকার, কনক সরকার, কালিপদ বিশ্বাস, কৃষ্ণেন্দু দত্ত, দেবব্রত মন্ডল, বিদ্যুত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ পুজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, উপজেলায় মোট ১২৯টি পূজা মন্দিরে অনুষ্ঠিত হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যথাসম্ভব নিরাপত্তা ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর