বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

পাইকগাছায় ইটের রাস্তায় নতুন করে ৫ লাখ টাকা বরাদ্ধ চাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ  খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ভালো ইটের রাস্তায় নতুন করে প্রায় ৫ লাখ টাকা বরাদ্ধ চেয়ে আবেদন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

জানা গেছে, রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের মহিবুল্লাহ ডাক্তারের বাড়ি থেকে ওয়াজেদ গাজীর বাড়ি পর্যন্ত অর্ধ কিলোমিটার ইটের সলিং রাস্তা থাকা সর্থেও নতুন করে ৪ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্ধ চেয়ে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করেছেন রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সে কারনে এলাকায় মিশ্র প্রতিক্রা দেখা দিয়েছে।

 

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রাস্তার ইট ভালো আছে। তবে দুই যায়গায় কয়েকটি ইট উঠে গেছে সেটা মেরামত করলে হবে। যে সব এলাকায় মাটির রাস্তা আছে সেখানে নতুন ইটের রাস্তা তৈরি হলে জনগন উপকৃত হবে।

 

উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের সহকারী (দায়িত্বপ্রাপ্ত) কপিলউদ্দিন জানান, ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে আবেদন পেয়েছি। রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে যতটুকু প্রয়োজন সে অনুপাতে বরাদ্ধ দেয়া হবে। বাকি অর্থ জনগুরুত্বপূর্ণ অন্য কোন রাস্তায় দেয়া হবে।

 

 

রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, উক্ত রাস্তায় বেশ কিছু স্থানে ইট উঠেগেছে। সেটা মেরামত করা ও দুটি ছোট কালবার্ট তৈরির জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে। যদি বরাদ্দ আসে সেভাবে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর