রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় 

রিপোর্টারের নাম / ৪৫০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ২৫, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-এ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভায় নির্বাচনী সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার সামিউল ইসলাম। আইনশৃঙ্খলা বিষয়ক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান।

এ সময় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, শেখ আবুল কালাম আজাদ, কৃষ্ণ পদ মন্ডল ও স ম শিবলী নোমান রানা।

ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন ফিরোজ বুলু, এস এম হাবিবুর রহমান মুসা, বাবুল শরীফ, বজলুর রহমান, স ম আব্দুল ওহাব বাবলু, সিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ, সুকুমার ঢালী ও মিলন মোহন মন্ডল এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনিতা মন্ডল, ময়না বেগম, ইয়াসমিন বুশরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর