বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছায় উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা তৈয়েব আলী’র অবসর জনিত বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছার উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রানিসম্পদ অফিসার কে এম তৈয়েব আলী চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন।তিনি প্রানিসম্পদ দপ্তরে চাকরিরত অবস্থায় তার ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সৎ ও সততার সাথে প্রানি সম্পদের উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। দীর্ঘ ৩৬বছর ৬মাস ১৯দিনের কর্মজীবন শেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন।

 

রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সার্বিক আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী এলইও ডাঃ কাউসার আহমেদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম কামরুল আবেদীন, অফিস সহকারী কামাল, এফএএআই হেলাল খান।এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সিল মোঃ ফসিয়ার রহমান, শুভঙ্কর গোলদার, ম্যাগি মল্লিক মেঘলা, মানুসী অধিকারী, জ্যোতিশ্বর মন্ডল, মধুসূদন সরকার, তরুণ ঢালী,গোবিন্দ শীলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

উল্লেখ্য বৃক্ষপ্রেমী উপসহকারী প্রাণিসম্পদ অফিসার কে এম তৈয়ব আলী দীর্ঘদিন পাইকগাছায় কর্মস্থল হওয়ার কারণে অফিস ক্যাম্পাসে তার নিজের হাতে লাগানো বেল, বাতাবি লেবু,আমড়া, কাঁঠাল, জাম, আসফল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে। সব গাছের ফল হচ্ছে চাকরি থেকে বিদায়ের দিন তিনি অফিস ক্যাম্পাসের স্মৃতি চারণ হিসাবে আবারো একটি বাতাবি লেবু ও অন্যান্য গাছ রোপন করে বিদায় নিলেন। তার স্মৃতি বিজড়িত প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাস আজ ফুলে-ফলে ভরা।বিদায় অনুষ্ঠানে তার দীর্ঘ দিনের সহকর্মীরা আবেগ আপ্লূত হন। কে এম তৈয়ব আলীর অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার সহকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর