বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এস এম মাহফুল হাসান হান্নান খাল ,নদী-নালা পুন:খননে কর্মসূচির সূচনা পরিবেশ রক্ষার অঙ্গীকার প্রফেসর ড. মো: আবু তালেব শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, এনামুল হক খোকন  বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান” শ্রীপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট শফিকুল ইসলাম (শফিক) গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রশাসন নিরব  শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুর রহমান মন্ডল গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আবু কাওসার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে যুবনেতা মামুন

পাইকগাছায় একই সময়ে আত্মহত্যা করে প্রেমের সমাধি টানলো এইচএসসি প্রেমিক-প্রেমিকা

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার মাধ্যমে প্রেমের সমাধি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।

বুধবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয়রা জানায় গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা  মন্ডল (২১) ও ব্রজ মন্ডল (২২)। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে থেকে লেখাপড়া করতো। আর প্রিয়াঙ্কা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে।

স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের  চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়।  প্রিয়াঙ্কা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নিয়ে প্রেমের সমাধি টানে। প্রিয়াঙ্কা নিজ বাড়ীতে ঘরের আড়ায়  ও ব্রজ তার মামার বাড়ীতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে একই নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর