শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

পাইকগাছায় এলজিইডি’র জায়গা দখল করে পাকা স্থাপনায় মেতে উঠেছে দখলবাজরা

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১৮, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ, খুলনা প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছার আলমতলা তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে সরকারী জায়গায় পাকা স্থাপনা করে যে যার মত দখল করে নিচ্ছেন। উপজেলার মাসিক সভায় কয়েকবার এ বিষয়ে উত্থাপিত  হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় দখল প্রবনতা বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, উপজেলার আলমতলা চর মসজিদের পাশে এলজিইডির সম্পত্তি দখলবাজরা দখলে মেতে উঠেছে। এমনকি রাতারাতি পাকা স্থাপনা গড়ে তুলছে। মৌখিক অভিযোগ করা হয়েছে সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে।

এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তারা এ জায়গা অবৈধভাবে দখল করছে।আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বিস্তর আলোকপাত করেছি কয়েকবার। কিন্তু কোন ব্যবস্থা নিতে আজও দেখা যায়নি। আর এ কারণে দখলের মাত্রা বেড়ে গেছে। এমনকি বর্তমানে পাকা করণ করা হচ্ছে। স্থানীয় ওসমান সরদার বিশাল এলাকা জুড়ে পাকা ঘর নির্মাণ প্রায় শেষ করেছে।

তবে লস্কর ইউনিয়ন নায়েব কামরুল ইসলাম গত মঙ্গলবার ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ওসমান সরদার বলেন আমি এখানে ঘর করেছি এবং করবো। সরকার পারলে আমাকে সরিয়ে দিক। এছাড়া রাস্তার দুধারে আরও ৫টি জায়গা দখল করে নিয়েছে স্থানীয় রাজ্জাক সরদাররা।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। তবে লোকেশন ছবি ডকুমেন্ট থাকলে দেন আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সড়ক ও জনপথ খুলনা বিভাগের সহকারী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা ছিলো না, আমি আপনাদের মাধ্যমে জানলাম। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর