বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

পাইকগাছায় এ্যাড. শিবু প্রসাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৭৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতারনা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়ায় এ্যাড. শিবু প্রসাদ সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার পুর্ব ভ্যাকটমারী গ্রামের তফেজ উদ্দীনের ছেলে রাজিকুল ইসলাম হযরত। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবু প্রসাদের কাছ থেকে তিনি ২০২৪ সালে ৮ বিঘা জমি মৌখিক ভাবে ৫ বছরের জন্য লীজ গ্রহণ করেন। বিঘা প্রতি বাৎসরিক ১০ হাজার টাকা চুক্তিতে এক বছর আগেই টাকা পরিশোধ করে আসছে তিনি। এদিকে শিবু প্রসাদ বছরে বছরে  হারির টাকা বাড়ানোর জন্য চাপ দেন।এমন কি ২০২৬ সালের জন্য ১ লাখ টাকা চাপ দেয়। ১৪ জুলাই ৫০ হাজার টাকা গ্রহণ করেন এবং বাকী ৫০ হাজার টাকা ২০ জুলাই দেয়ার কথা থাকে কিন্ত দিতে দেরী হওয়ায় তিনি এ জমি অন্যত্র বেশি টাকায় লীজ প্রদান করেন। তাছাড়া আমার কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকার বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে কথা কাটাকাটি হলে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়। তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন শিবু প্রসাদ সরকার একজন প্রতারক। তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল ও পাইকগাছা আইনজীবি সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে।

 

এ বিষয়ে এ্যাড. শিবু প্রসাদ বলেন, আমি বাৎসরিক চুক্তিতে লীজ প্রদান করি। ঠিকমত টাকা না দেয়ায় অন্যত্র লীজ দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর