রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

পাইকগাছায় ওয়াপদার পুগারে বসবাসকারী একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা: পরিকল্পিতভাবে জলাবদ্ধতা সৃষ্টি 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৫৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ৩১, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ওয়াপদার পুগারে বসবাসকারী একটি ভুমিহীন পরিবারকে উচ্ছেদের জন্য আঙ্গিনা ও ঘরের ভেতরে পরিকল্পিতভাবে জলবদ্ধতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী গ্রামে অবস্থিত ফাইভ স্টার ইট ভাটা, আর ইটভাটার পাশে ওয়াপদার পুগারে ১৫-১৬ বছর বসবাস করছে ভুমিহীন সালাম গাজীর তিন সদস্যেের পরিবার।

জানা গেছে, সালাম ঘোড়ার গাড়ী চালিয়ে ও স্ত্রী রোজিনা পাশের একটি ইটের ভাটায় কাজ করে সংসার চালায়। একমাত্র সন্তান ৬ষ্ট শ্রেণীতে লেখাপড়া করে। আর ছুটিতে ইট ভাটায় কাজ করে। দীর্ঘদিন যাবৎ পরিবারটিকে তাড়ানোর জন্য চেষ্টা করছে ভাটা মালিক কর্তৃপক্ষ এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা অভিযোগ করে বলেন, আমার বাড়ীর পাশ দিয়ে মাটি উঁচু করে রাখায় বৃষ্টির পানিতে বাড়ির আঙ্গিনা তলিয়ে যাওয়াসহ বসত ঘরের ভিতর পানি প্রবেশ করেছে গেছে। যার ফলে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। পানি সরাতে না দেয়ায় ঘরের ভেতরে হাটু পানি তৈ,তৈ করছে। ঘরের ভেতরে ঢুকছে সাপ ও পোকা মাকড়। প্রায় ২০ দিন যাবৎ সেখানে বসনাস করতে পারছেনা। বাধ্য হয়ে রাত-দিন যাপন করছে ওয়াপদার উপরে।

এ বিষয়ে সাবেক মহিলা ইউপি সদস্য মনিরা বেগম জানান, তিনি একসময় এখানে বসবাস করতেন। কিন্তু রোজিনাদের মানবতার জীবন যাপন দেখে তিনি সেখানে থাকতে দেন।

 

জানতে চাইলে ফাইভ স্টার ইট ভাটার মালিক পক্ষের একজন মিরাজুল ইসলাম জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে কাউকে এভাবে থাকতে দিতে পারিনা।আমরা তাদের দশ হাজার টাকা দিতে চেয়েছি। ওখান থেকে চলে যেতে বলেছি।তারা সেটা শুনছেনা। এখন পানি সরাতে বলছে? আমি মাটি সরিয়ে পানি সরাতে পারবোনা।

 

ইউএনও মাহেরা নাজনীন বলেন,পানি সরানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও তারা যদি আশ্রায়ণ কেন্দ্রে যেতে চায় তাহলে একটা ব্যবস্থা করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর