বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছায় কথিত সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকা বাসীর মানববন্ধন 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১১, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় কথিত সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দুই ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধন করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ কাঁটাখালী বাজারে মানববন্ধনে অংশ গ্রহন করে।

 

মানববন্ধনে মোস্তফা গাজী তার বক্তব্যে বলেন, আ.লীগ সরকারের পতনের পর বিএনপি’র কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রয় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এহেনো অপকর্ম নেই শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তা হীনতায় ভুগছি।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, সন্ত্রাসী শফি বাহিনীর হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারোর গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি।

ইমরান সরদার বলেন, চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে যেয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদনা। রাতের আধারে আমাদের গলাই ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।

 

চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোস্থফা গাজী, ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর