মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারকেলের চারা বিতরণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১২৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষকদের এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন এর সঞ্চালনায় নারকেল চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সৈকত মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষানী বৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় পাইকগাছার লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। সে কারনে সরকার এ অঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে। তাই আমি আশা করছি আপনারা চারাগুলো স্ব-যত্নে লাগিয়ে পরিচর্যা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর