বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

পাইকগাছায় খাসখাল রক্ষায় ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৮২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৩০, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাস খাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে থেকে ঘুরে আদালতে সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মানববন্ধন সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী, আকিজ উদ্দিন, হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ, জিন্নাত আলী, লেয়াকত আলী, আবু বাক্কার সানা, আবু ইসহাকসহ আরও অনেকে। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

মিছিল ও সমাবেশে শত শত স্থানীয় নারী-পুরুষ অংশ নেন এবং খাল রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, এসময় অভিযুক্ত নির্মল মন্ডল গংয়ের গ্রেপ্তারের দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর