রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় খুন-গুমের হুমকির অভিযোগে থানায় একাধিক জিডি 

রিপোর্টারের নাম / ১৪৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় জমি জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারপিট ও খুন জখম এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একাধিক জিডি হয়েছে।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত নির্মল সরকার গংদের সাথে নির্মল দাশদের বিরোধ চলে আসছে। তারই সূত্রধরে গত ৭ আগষ্ট বেলা ১টার দিকে নির্মল দাশ গং প্রতিপক্ষ নির্মল সরকারদের মারপিট করে আহত করে এবং থানায় মামলা করে। অতপর মামলা করেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। গত ৫ আগষ্ট ও ১লা সেপ্টেম্বর প্রতিপক্ষরা জমি ছেড়ে দেয়ার জন্য খুন, জখম, গুম করাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়ায় উপায়ন্ত না পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে নির্মল দাশ, প্রনব দাশ, শ্যামল দাশ, জয়ন্ত দাশ, রতন দাশ, সতী দাশ, সুবাশ দাশ, তৃপ্তি দাশদের নাম উল্লেখ করে থানা পৃথক পৃথক ৩টি জিডি হয়েছে। যার নং ২৪২, ২১,৮৪ /২৩ইং।

এবিষয়ে নির্মল সরকার বলেন, আমরা প্রতিপক্ষদের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ধারনা করছি যেকোন মহুর্তে আমাদের উপর হামলা হতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

জিডির তদন্তকারী কর্মকর্তা এএসআই মোস্তফা কামাল জানান, আমি এখনো জিডির কপি হাতে পাইনি। পেলে জানাবো।

অন্য আরেক জিডির তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান বলেন, জিডির কাগজ হাতে পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর