বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছায় গয়সা খাল পোদানদী খনন ও অবৈধ দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ৬, ২০২৪, ৩:০৯ পূর্বাহ্ণ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

 

খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের গয়সা খাল, পোদানদী খনন ও অবৈধ দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে লতা ইউনিয়নবাসীর আয়োজনে ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গয়সা খালের পাড়ে সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী এ্যাড.এফএমএ রাজ্জাক। সাবেক ছাত্রনেতা পল্লী চিকিৎসক নিউটন মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক রেজাউল করিম,কামাল হোসেন,যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল,

প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সূর্যকান্ত সরকার, শিক্ষক সিরাজুল ইসলাম, মিলটন বিশ্বাস, সাবেক মেম্বর কালীদাস মন্ডল, যুবনেতা মানস মন্ডল, কুমারেশ সরকার,যুবনেতা প্রেমাংশু সরকার, জয়ন্তী সরকার, সুচিত্রা সরকার, সুশান্ত দফাদার, দেবব্রত শীল, হরিচাঁদ সরকার,সুব্রত তরফদার, দিলীপ সরকার ও অনিমেষ মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তরা গয়সা খাল ও পোদা নদী খননে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন এবং ইউনিয়নবাসির মরা-বাঁচার স্বার্থে অনতিবিলম্বে গয়সা খাল ও পোদা নদী খনন, নেট পাটা দিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ সহ লবন পানি বন্ধের জোর দাবি জানান। একইসাথে এ বিষয়ে বক্তারা সরকার ও স্হানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর