রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী ঔষধ বিতরণ 

রিপোর্টারের নাম / ১১৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ১৪, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ আবাসন ও আশ্রয়ন প্রকল্পের ২’শ পরিবারের মাঝে জরুরী অত্যাবশকীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রমত্তা শিবসা নদীর তীরে অবস্থিত এই আবাসন প্রকল্পের দুই শতাধিক পরিবারের মাঝে খাবার স্যালাইন, নাপা, হিস্টাসিন ও ফ্ল্যাজিল বিতরণ করা হয়।

সম্প্রতি প্রলংকরী ঘূর্ণিঝড় রেমালে শিবসার বাধ ভেঙে সমগ্র আশ্রয়ন প্রকল্পের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে বাসিন্দারা জ্বর, সর্দি কাশি, পেটের পীড়া, চুলকানি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সেখবর পাওয়ার পর ব্যক্তি উদ্যোগে জরুরী এ ঔষধ বিতরণ করা হয়।

বর্তমানে নদীর পানি প্রবেশ করতে না পারলেও আবদ্ধ দূষিত পানি ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

ওষুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালবেলার রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রাবিদ মাহমুদ চঞ্চল,  ডা. নজরুল ইসলাম, আবু সাঈদ আহমেদ, ইফতিখার ফারহান ইফতি, আবদুল আজিজ প্রমুখ।

 

উল্লেখ্য, দূর্গত মানুষদের কষ্টের খবর জানতে পেরে ঢাকা থেকে দুইজন মানবতাবাদী নারী ওষুধের ব্যবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর