মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
ঘুর্ণিঝড় ডানার আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পাইকগাছার সহিল উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রোববার দুপুরে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এ টাকা প্রদান করেন।
ঘুর্ণিঝড় ডানায় সহিল উদ্দিনের একমাত্র ঘরটি পড়ে গেলে বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ পেলে বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক ভাবে বিএনপি নেতা এসএম এনামুল হক ও আসলাম পারভেজ নেতাকর্মীদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেন এবং ঘর বাধার জন্য ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির টাকা রোববার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ইমরান সরদার, কিশোর মন্ডল, মোস্তাফিজুর রহমান লিপ্টন, শাহিনুর রহমান, ফয়সাল রাশেদ সনি,পার্থ সারথী সরকার, শামীম হোসেন, আল আমিন মোড়ল তুষার।
এছাড়াও ঐ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ত্রাণ তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের পরামর্শক্রমে ২ বার্ণ ঢেউ টিন প্রদান করেন।