শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

পাইকগাছায় চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও এলাকার শত-শত নারী পুরুষ কর্মসুচিতে অংশ গ্রহন করে। বৃহস্পতিবার ৬ই জুলাই সকালে উপজেলা পরিষদের সামনে প্রায় ৩ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল চেয়ারম্যানের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনে কুৎস্যা ছড়িয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মানববন্ধন পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সুষমা রায় ও মতলেব সানা, আওয়ামীলীগ নেতা অমলেন্দু তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, মহিলা নেত্রী শিউলী রায়, গীতা মন্ডল, স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, যুবনেতা গৌতম রায়, মৃগাঙ্গ বিশ্বাস, হিরামন মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান. তাপস, বিচিত্র, বিশ্বজিত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ২০ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর