বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

পাইকগাছায় ছেলেকে সম্পত্তি লিখে দেয়ায় ৫ কন্যার পিতার লাশ দাফনে বাঁধা : ওসির হস্তক্ষেপে লাশ দাফন

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ), খুলনা প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় ৫ কন্যা ও নিজ স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ফাঁকি দিয়ে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেয়ায় পিতার লাশ দাফন করতে দিচ্ছেনা কন্যারা। এদিকে একমাত্র ছেলে মামুন পিতার লাশ বাড়িতে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়েছে। আজ ২ দিন ধরে লাশ বাড়ির উঠানে রয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে।
জানা গেছে, মৃত্যু কওসার গাজীর ছেলে সাকাত গাজী কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার লাশ গত বুধবার সকাল ০৮ টায় বাড়িতে নিয়ে আসে। মৃত্যু সাকাত গাজী ১ ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।
সাকাত গাজী অসুস্থ হলে তার ছেলে মামুন গাজী পিতাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে থাকাকালে সুকৌসলে সকলের অগচরে চুরি করে সকল সম্পত্তি লিখে নেয়। লাশ বাড়িতে নিয়ে আসলে মামুন দাফন করার ব্যবস্থা করলে মামুনের ৫ বোন লাশ দাফনে বাঁধা দেয়। গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙ্গুলে টিপ দেয়ার ছাপ পাওয়া যায়।
খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আসলে ছেলে মামুন তার পরিবার নিয়ে কৌসলে পালিয়ে যায়। বৃহঃবার দুপুরে থানা পুলিশের হস্তক্ষেপে লাশ দাফনের ব্যবস্থার চেষ্টা করে।
সওকত গাজীর কন্যা লাবনী আক্তারসহ অন্যান্য কন্যারা জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে আমাদেরকে ও মাতাকে না জানিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছে।
স্থানীয় ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন জানান, সাকাত গাজীর মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার বাদ জোহর জানাজার ঘোষনা দেয়া হয় কিন্তু মৃতের ৫ কন্যা এসে জনাজা এবং লাশ দাফনে বাঁধা দেয়ায় মুসল্লীগনসহ গ্রামবাসী সিদ্ধান্ত নেন যে মৃত্যু সাকাত গাজী তার মেয়েদের হক নষ্ট করায় জানাযা পড়াবেন না।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, শরীক ফাঁকি দেয়ার কারনে মৃত সওকত গাজীর লাশ দাফন করতে দিচ্ছেনা কন্যারা এমন সংবাদ পেয়ে সরেজমিনে এসে কন্যাদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীদের সাথে কথা বলে জানাযা ও দাফনের ব্যবস্থা করছি। বোনরা আইনগত ব্যবস্থার জন্য আমার কাছে আসলে তাদের আইনের মধ্য থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।
এ সময় ওসি তদন্ত তুষার কান্তি দাস সহ থানা পুলিশের সঙ্গীয় ফোর্স মোজাম্মেল মাষ্টার ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন, মাওলানা আহমদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর